শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টিকটক হৃদয় বাবুর সহযোগী হিরোসহ গ্রেফতার ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী ও রাজধানীর মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

সোমবার (৫ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রবিবার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর একটি টিম রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

এএসপি আ ন ম ইমরান খান জানান, ২০১৬ সালের ১১ মে রাত ১১ টার দিকে মগবাজার চেয়ারম্যান গলিতে আরিফ (২০) নামে ১ যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। অনিকসহ ৪-৫ জন আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি