ডেস্ক রিপোর্টঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১১ হাজার ৬৫১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৫ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।























































