মঙ্গলবার,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায়ে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫৪৬, মৃত্যু ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৮ জনের।এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। এছাড়াও আজ রেকর্ডসংখ্যক করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৫৪৩ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) করোনায় মৃতদের মধ্যে- কুমিল্লা শহরের ১ জন, সদর দক্ষিণের ২ জন, বুড়িচংয়ে ১ জন, দেবিদ্বারের ১ জন, দাউদকান্দির ১ জন, ও বরুড়ার ২ জন।

এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন ৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১২ হাজার ৫৮৭ জন।সআজ সুস্থ্যদের মধ্যে- শহরের ৬০ জন ও চান্দিনার ১০ জন।

মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি