স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকতায় বিশেষ অবদান, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় দৈনিক যায়যায়দিনের চৌদ্দগ্রাম প্রতিনিধি, আজকের কুমিল্লার ষ্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক বেলাল হোসাইনকে সম্মাননা স্মারক প্রদান করেছে সামাজিক সংগঠনক স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন।
সোমবার (১৯ জুলাই) দুপুরে সংগঠনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে তাকে এ স্মারক তুলে দেন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের পরিচালক আবু হাসনাত জিসান ও সিনিয়র সদস্য মোঃ আরিফ।
এসময় সাংবাদিক বেলাল হোসাইন বলেন, স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন বিগত ৪ বছর ধরে সমগ্র চৌদ্দগ্রামে দরিদ্র, অসহায়, এতিম শিশুদের মাঝে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এতিম শিশুদের পোশাক বিতরণ, খাবার বিতরণ, ইফতার সামগ্রী বিতরণসহ নানাবিধ কাজ করে সমগ্র কুমিল্লায় এবং ফেণী জেলায় প্রশংসা কুড়িয়েছে। এসময় তিনি স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের উজ্জল ভবিষ্যত কামনা করেন এবং ফাউন্ডেশনের ভবিষ্যত কর্মকান্ডে আরও সম্পক্ত থেকে মানবতার কল্যানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


















































