শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চলমান বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের


চলমান বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। একইসঙ্গে মৃত্যুর রেকর্ড বেড়েই চলছে।এমন পরিস্থিতিতে সারাদেশে চলমান সপ্তাহব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। এরপর ধাপে ধাপে বাড়ানো হয়েছে সে বিধিনিষেধ।

করোনা শনাক্ত ও মৃত্যুর হার না কমায় ৫ আগস্টের পরে চলমান লকডাউন বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রথম ধাপে গত ২৮ জুন ২০২১ থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হয়। এরপরই ০৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধর সময়সীমা বাড়ানো হয়। এরপরই ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হয়। তৃতীয় ধাপে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি