শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১১ আগস্ট থেকে খুলবে অফিস ও দোকানপাট, টিকা ছাড়া প্রবেশ নিষেধ


১১ আগস্ট থেকে খুলবে অফিস ও দোকানপাট, টিকা ছাড়া প্রবেশ নিষেধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

আগামী ১১ আগস্ট থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। খোলা হবে শপিংমল ও দোকানপাট। সড়কে চলবে গণপরিবহণও।

তবে টিকা নেয়া ছাড়া কেউ অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবেন না।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভায় করোনা মহামারি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত পরিসরে যানবাহন ও রেল চলাচল করবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক জানান, করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়স্কদের শাস্তির আওতায় আনা হবে।।

তিনি আরও জানান, রাস্তাঘাট কেউ অকারণে বাইরে বের হলে বা যাতায়াতের সরকারি নির্দেশনা ভাঙলে প্রয়োজনে অধ্যাদেশ জারি করে তাদের আইনের আওতায় আনা হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি