শনিবার,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাকি চন্দ্র সিংহ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাকি চন্দ্র সিংহের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকায় পুলিশ সদস্য রাকি চন্দ্র সিংহ কুমিল্লা সেনানিবাস মুখী যাচ্ছিলেন। এ সময় তিনি অজ্ঞাত একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক আসা ময়নামতির এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দু’জন সড়কের দুই দিকে পড়ে যান। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় পুলিশ সদস্য রাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, গুরতর আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি