সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই মাদক ব্যবসায়ী 


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০২ আগস্ট ২০২১ ইং তারিখ ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭০ (সত্তর) কেজি
গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। কুমিল্লা
জেলার ব্রাহ্মণপাড়া থানার চান্দলা গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে মোঃ ইমরান খান (২৭) ও ২। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের হারেজ মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ নিয়ে র‍্যাব -১১র সিপিসি -২ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি