শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় মৃত্যুর মিছিলে আরও ২৩৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৭৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের। করোনায় মারা গেছেন ২১ হাজার ৩৯৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি