শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নায়িকা পরীমনি আটক, বাসায় মদ-মাদকের স্তুপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০২১


ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে আজ বুধবার বিকেলে চিত্র নায়িকা পরীমনিকে আটক করেছে র‍্যাব। এখন র‌্যাব পরীমনিকে তাঁর বাসাতেই জিজ্ঞাসাবাদ করছে।

র‌্যাব জানিয়েছেন, পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে। আজ সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমনিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। তিনি বলেন, র‍্যাব সদস্যরা বাসার ভেতরে অবস্থান করে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করছে। বাসায় এখনো তল্লাশি চলছে।

আজ বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি থানা-পুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বারবার র‍্যাব তাদের পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র‍্যাব সদস্যরা বাসার ভেতরে ঢোকেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি