শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৮.২০২১

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় রেবা খাতুন নামের এক ভ্যানযাত্রী গৃহবধূ প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশাশুনি-প্রতাপনগর সড়কের গদাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকচালককে গ্রেপ্তার করেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, গৃহবধূ রেবা খাতুন একটি ভ্যানের যাত্রী হিসেবে প্রতাপনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, ট্রাকচালক বাবু সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানায় একটি মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি