শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যাত্রাবাড়ীতে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০২১

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে এই আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি