ডেস্ক রিপোর্ট:
এতে আরও জানানো হয়, দেশে ৭০৮ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫১ টি নমুনা সংগ্রহ এবং ৪০ হাজার ৬৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৩ লাখ ৪২ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে পুরুষ ১০৮ জন এবং নারী ৮৯ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৭৩৩ জন এবং নারী মারা গেলেন ৮ হাজার ৭৭ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছরের উপরে রয়েছেন ১ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।
মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৮ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ৮ জন, খুলনা বিভাগের ১৮ জন, বরিশাল বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ৮ জন, রংপুর বিভাগের ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে ৩২ জন এবং বাসায় ৯ জন।























































