শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫৬ জনে। একই সময়ে ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৯৫২ জনে। আক্রান্তের হার ২০ দশমিক ৪ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪২ জন, আদর্শ সদরের ৯জন, বুড়িচংয়ে ৬১ জন, ব্রহ্মণপাড়ায় ৭ জন, চান্দিনায় ১ জন, চৌদ্দগ্রামে ২ জন, লাকসামে ৩ জন, দাউদকান্দিতে ১ জন, লালমাইয়ে ৬ জন, নাঙ্গলকোটে ১০ জন, বরুড়ায় ২০ জন জন।

ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন, লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি