ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন নারী ও ২ জন পুরুষ। একই সময়ে নতুন করে ২০৩ জন শনাক্ত হয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে নাঙ্গলকোটের ২ জন এবং কুমিল্লা সিটি করপোরেশন, দাউদকান্দি, লালমাই ও মনোহরগঞ্জ উপজেলার ১ জন করে।
তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫২ জন, আদর্শ সদরে ৩ জন, সদর দক্ষিণে ৩ জন, বুড়িচংয়ে ১৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৬ জন, চান্দিনায় ১ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, লাকসামে ২০ জন, দেবীদ্বারে ২ জন, দাউদকান্দিতে ১ জন, লালমাইয়ে ১১ জন, নাঙ্গলকোটে ২২ জন, বরুড়ায় ২৩ জন, মনোহরগঞ্জে ১০ জন, মুরাদনগরে ৯ জন, মেঘনায় ১১ জন এবং হোমনায় ২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট মৃতের সংখ্যা ৮৭৭। মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৬৭ জন।


















































