বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দুবাইপ্রবাসীকে গলাকেটে হত্যা, স্ত্রী পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০২১

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনী শহরের একটি বাসা থেকে দুবাই প্রবাসী সোহেল (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ সদস্যরা। নিহত মো. সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক। পুলিশ শুক্রবার (২০ আগস্ট) সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

দুবাই প্রবাসী সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে জানান দারোয়ানকে।

ফাহাদ জানিয়েছেন, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি