শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুন্দরবনের চর থেকে ভারতীয় ৪ জেলেকে আটক করেছে বনবিভাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সুন্দরবনেরর পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর থেকে ভারতীয় ৪ জেলেসহ মাছ ধরা জাল ও ট্রলার আটক করেছে বনবিভাগ।

আটককৃত জেলেরা হলো- ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২নং স্কিমের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

বনবিভাগ সূত্রে জানা যায়, আটককৃত ভারতীয় জেলেরা নানান কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করে যাচ্ছে। এমতাবস্থায় বন বিভাগের সদস্যরা শনিবার বিকালে তাদেরকে আটক করে। রোববার সকাল ১০টার দিকে বন মামলা (পিওআর নং ০২/ পুষ্প অব ২০-২২) দিয়ে আটককৃত জেলেদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি