ডেস্ক রিপোর্টঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ গেল আরও ১১৭ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৩৯৯ জনে।
একই সময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৭১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।























































