শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকার অনুমোদন দিল সৌদি আরব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস প্রতিরোধী চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। চীনের টিকার অনুমোদন দেওয়ায় সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।

বুধবার (২৫ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

সৌদি আরব আগে করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সিনোফার্ম বা সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নিয়েছে তারা এখন থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি