বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে একদিনেই করোনা প্রাণ কেড়ে নিল আরও ১১৭ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দেশে একদিনেই করোনা প্রাণ কেড়ে নিল আরও ১১৭ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৮৪৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫২৫ জনের। এ নিয়ে দেশে শনাক্ত বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে।

শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি