শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটি টাকার হেরোইনসহ যুবককে আটক করেছে র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে প্রায় ১ কোটি ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যমানের হেরোইনসহ মো. নাজিম (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁরচৌকা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মেলারমোড় এলাকায় অবৈধ মাদকসহ অবস্থান করছেন মো. নাজিম। এ তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২ টার দিকে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় এক কেজি ৩৫ গ্রাম হেরোইন সহ মো. নাজিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি