বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম পৌরসভা ৫ নং ওয়ার্ড পশ্চিমগাও থেকে রিয়াজুল ইসলাম রাসেল নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

মাদক মুক্ত লাকসাম-মনোহরগঞ্জ রাখার লক্ষ্যে বৃহস্পতিবার লাকসাম থানা পুলিশের বিশেষ অভিযানে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কুমিল্লা জেলা সহকারী পুলিশ সুপার সিনিয়র এএসপি লাকসাম সার্কেল মহিতুল ইসলামের দিক নির্দেশনায়, লাকসাম থানার ওসি (তদন্ত) মাসুদ খানের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) মাকসুদ ও সঙ্গীয় ফোর্স।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে । শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি