মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মারামারির মামলায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে থাকা হাজতির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতি মারা গেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া হাজতি জেলার নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যথা শুরু হয়। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

তিনি জানান, আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, ওই হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। হাসপাতালে আনার পর ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি