ডেস্ক রিপোর্টঃ
সিলেট নগরীতে গলায় ফাঁস দিয়ে আপন দুই বোন আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে আম্বরখানা মজুমদাররি এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।
পুলিশ জানায়, মজুমদারি এলাকার ৩১ নম্বর বাড়িতে তারা থাকেন। পারিবারিক সমস্যার কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, তারা মোবাইলফোনও ব্যবহার করতেন না। বাসায় একটি মাত্র ল্যান্ডফোন ছিল। রাতে কোনো এক সময়ে ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান,মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।























































