শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় মৃত্যু ২৫, শনাক্ত আবার হাজার ছাড়ালো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৩৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জনের। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে দাঁড়াল।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার ২১ জনের মৃত্যু হয়। এ সময়ে রোগী শনাক্ত হয় ৯৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি