বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোমনা উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রেখে সকল সদস্য পদ বাতিল করেছে জেলা কমিটি।

শনিবার (২৫সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর পরামর্শক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সকল সদস্যদের পদ বাতিল করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ খসড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতির বরাবর পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত বছর ২২ ডিসেম্বর হোমনা হাইস্কুল মাঠে সম্মেলনের মাধ্যমে খন্দকার নজরুল ইসলামকে সভাপতি এবং কায়সার আহম্মেদ ব্যাপারীকে সাধারণ সম্পাদক করা হয়। এ বছরের ২৩ মে পূর্ণাঙ্গ কমিটি করা অনুমোদন করা হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি