কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবাগত ইউএনও আশিক উন নবী তালুকদারকে বুধবার দুপুরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মতবিনীময় করেন দেবিদ্বার পৌর মার্কেট কমিটির নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হিরন মোল্লা, সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, মো. রফিকুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, মো. মোসলে উদ্দিন মোল্লা, সাধারণসম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অমর চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো.খালেকুজ্জামান বাবুল, মো.আবুল কালাম আজাদ, মো,মনিরুল ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক মো.আনিসুর রহমান প্রমূখ।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দেবিদ্বারের নতুন ইউএনও আশিক উন নবী তালুকদার এর আগে সিনিয়র সহকারী কমিশনার (এল এ শাখা) কুমিল্লাতে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও আশিক উন নবী তালুকদার বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনার সন্তান।
উল্লেখ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে সহকারী ভুমি সংস্কার কমিশনে বদলী করা হলে এই শুন্য পদে মোঃ আশিক উন নবী তালুকদার যোগদান করেন ।


















































