গত জুন-জুলাইয়ে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের অন্যতম ফেভারিট ছিল ফ্রান্স । শেষ ষোলোয় ফরাসিদের বিদায় ঘণ্টা বাজে সুইজারল্যান্ডের কাছে হেরে। টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করাতে বড় অবদান তার। সেই এমবাপ্পের পেনাল্টি মিসেই ইউরো থেকে ছিটকে পড়ে ফ্রান্স। হতাশায় মুষড়ে পড়েছিলেন এমবাপ্পে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন, ইউরোয় পেনাল্টি মিসের হতাশায় জাতীয় দল থেকে অবসরের কথাও ভেবেছিলেন। সময়ের অন্যতম তরুণ ফরোয়ার্ড দুঃস্বহ স্মৃতি ভুললেন ফ্রান্সকে উয়েফা নেশনস লীগ জিতিয়ে।
























































