মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব


কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেজের অ্যাডমিন মো. শাহরিয়ার ইমরানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, জয়পুরহাট ও রাজধানীতে অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি