ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা সদরে ট্রেনে কাটা পড়ে ফনি ভূষণ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার অশোকতলা এলাকায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফনি ভূষণ কুমিল্লা নগরীর ঠাকুর পাড়া মদিনা মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইসমাইল হোসেন বলেন, সকালে রেলপথ পারাপারের সময় ঢাকা থেকে নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হন ফনি ভূষণ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


















































