
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক এর বাবা ব্যবসায়ী কাজী সিরাজুল হক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০২০ সালের ১৪ অক্টোবর এই দিনে নগরের মনোহরপুর আপনালয় বাসায় বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের খাদ্য বিতরণসহ মনোহরপুর সোনালী ব্যাংকের বাসায় দোয়া মাহফিল আয়োজন করেছে অর্পণ সিরাজ ফাউন্ডেশন।
শুক্রবার বাদজুম্মা নগরের কান্দিরপাড় ,মুন্সেফবাড়ি,রাজগঞ্জ,গর্জনখোলা,মৌলভীপাড়া,চকবাজার ও গ্রামের বাড়ি হযরতপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রয়াত কাজী সিরাজুল হক এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক কাজী এনামুল হক ফারুক।

















































