শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিরাপদ সড়ক চাই দাউদকান্দির আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক লিটন ও সদস্য সচিব আলমগীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০২১

স্টাফ রিপোর্টার:

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । নিসচা’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা কাকরাইল নিসচা কার্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন কমিটির কাগজ দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেনের হাতে তুলে দেন । এসময় নিসচা’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আসাদুর রহমান, আন্তর্জতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় উপস্থিত ছিলেন ।

আগামী দুই বছর মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে লিটন সরকার বাদল আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক এস. এম. মিজান, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ দিদার, সম্মানিত সদস্য এম. এ মতিন, আলী আশরাফ খান, মো: হান্নান সরকার, মো: সফিকুল ইসলাম, মো: মোজাম্মেল হক, মো: শাহীন চৌধুরী, মোসাম্মৎ সেলিনা আকতার, শ্যামল মিত্র রায়, ইঞ্জি: হেলাল উদ্দিন সিকদার, মো: সাইফুল ইসলাম স্বপন, তুষার কান্তি ঘোষ, নারায়ণ বনিক, অলি উল্লাহ ফকির, মো: হানিফ খান,মাহমুদুল হাসান বাবু, শফিউল বাশার সুমন, মো: নাজমুল আলম, সাইদুল ইসলাম, মো: তারিকুল ইসলাম, শাহজালাল সরকার সাজু, মো: ইব্রাহিম সরকার রাসেল, মো: আবুল হাসান ফারুক, মো: জসিম উদ্দিন জয়, মো: সোহেল মিয়া, ফরহাদ আহম্মেদ, মো: ইব্রাহিম খলিল, হাবিবুল বাশার, মো: রাসেল মোল্লা ও মো: জাহিদ আলম ইমন ।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক এবং দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এসও ফয়েজ আহমেদ।

কমিটির পৃষ্ঠপোষকগণ হলো, বিশিষ্ট ব্যবসয়ী মো: জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: কামাল উদ্দিন, দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মালীগাওঁ ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আল-আমিন মিয়াজী, সূচনা ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক নূর মোহাম্মদ শাহজালাল,বিশিষ্ট পরিবহন ব্যবসয়ী মো: শাহজালাল ও ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম।

এদিকে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি