স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগরীর ১২ নং ওয়ার্ডের উত্তর চর্থা এলাকার হোচ্ছামিয়া স্কুলে পথিকৃত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার উপ পরিচালক কানিজ তাজিয়া । বিশেষ অতিথি ছিলেন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউল আজম রতন । আরও উপস্থিত ছিলেন উত্তর চর্থা সামাজিক যুব ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান রিপন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকৃত নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার ডলি ।
সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার কাজী ইকরাম হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জাহানারা বেগম লিপি, সহ সভাপতি ঝরনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ সীমা।
উক্ত সংস্থা ১০০ জন সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ভবিষ্যতে নারীদেরকে আত্মনির্ভরশীল করার জন্য উক্ত সংস্থার কাজ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।




















































