ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা ১৩ মাস বয়সের শিশু। আরেকজন হলেন শিক্ষক আব্দুল ওয়াহেদ।
নিহতের পরিবার ও খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওয়াহেদ তার পরিবার ও স্ত্রীর বড় বোনের পরিবারের সদস্যদের নিয়ে কাউতলী থেকে কসবার নয়নপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর নামক এলাকায় একটি মালবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আব্দুল ওয়াহেদ নিহত হন। এতে হাবিবাও মারা যান।
আহতরা হলো- শিক্ষক আব্দুল ওয়াহিদের ছেলে ওয়াফি (৫), নিহত হাবিবার মা রোকসানা (৩৮), স্মৃতি বেগম (৩০), তামিমা (১৩) ও ফারুমা (১০)।
হাবিবার মা রোকসানা জানান, সিএনজিতে আমার কোলে ছিল হাবিবা। দুর্ঘটনায় কোল থেকে ছিটকে পড়ে সে মারা যায়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিক্ষকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে থেকে নিয়ে যায়।























































