শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে গোপন বৈঠক: জামায়াত-শিবিরের ১২ জন আটক


সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে গোপন বৈঠক: জামায়াত-শিবিরের ১২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীতে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর পবা থানার পালোপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পবা থানা ও গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে পুলিশ জিহাদি বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য ফরম ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- পবা উপজেলার এয়ারপোর্ট থানা এলাকার মনিরুল ইসলাম, কলিম উদ্দিন, আব্দুল মতিন, ফয়সাল আহমেদ, আজাহার আলী, আব্দুল মতিন, আবু বকর, আব্দুর রব, উজ্জ্বল হোসেন, আব্দুল হালিম, মো. ওবেদ ও আবুল হোসেন।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পালোপাড়া এলাকার মধ্যপাড়ায় কলিম উদ্দিনের বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে গোপন বৈঠক হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ১২ জনের সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে স্বীকার করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি