শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পুকুরে ডুবে একইসাথে দুই ভাইয়ের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২১

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে একইসাথে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫ টায় চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী আলমগীর।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে ফারিয়ান হোসেন (২), সদর দক্ষিণ চৌয়ারা এলাকার রাব্বির ছেলে তামিম হোসেন (১৭ মাস)।

স্থানীয় বাসিন্দা বেলাল মিয়াজী বলেন, ফারিয়ান ও তামিম সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। বাড়ির উঠানে তারা খেলা করছিল। পরিবারের সদস্যরা নামাজ পড়তে গেলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্য টের পেলে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসার কেন্দ্রে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য কাজী আলমগীর বলেন, তামিম নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়ির পাশেই বড় পুকুর রয়েছে। খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি