শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুকুর থেকে একই পরিবারের ৩ জনের ভাসমান মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের নিকটে একটি পুকুর থেকে একই পরিবারের ৩ জনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহাদাত হোসেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একই পরিবারের ৩ জনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে।

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে বিস্তারিত জানাতে পারব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি