সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পুকুর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আটক ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

খুলনার কয়রা উপজেলায় একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে চারজনকে।

নিহত রাজমিস্ত্রি হাবিবুল্লাহ গাজীর মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার রাতে কয়রা থানায় মামলাটি করেন।

কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, এই মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বামিয়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে হাবিবুল্লাহ গাজী (৩৫), তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও মেয়ে হাবিবুন্নাহার টুনির (১৪) লাশ উদ্ধার করেছিল পুলিশ। সোমবার রাতে তাদেরকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি