বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারও ৫ দিনের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক আব্দুল হাকিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।

এর আগে শুক্রবার দুপুরে ওই চার আসামিকে আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি