বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সেনানিবাসে মুজিব বর্ষ ১ম স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ‘মুজিব বর্ষ ১ম স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে ফাইনাল খেলার উদ্বোধন ও পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্লাবের প্রেসিডেন্ট ও জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হাজী আলাউদ্দিন।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন ক্লাব থেকে শতাধিক গলফার অংশগ্রহণ করেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি