বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে নিজ বাড়ি থেকে মিললো শাশুড়ি-পুত্রবধূসহ ৩ জনের মরদেহ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের ঘাটাইলে এক বাসা থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার মৃত হযরত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলের বউ সুমি বেগম (২৬) ও অজ্ঞাত এক যুবক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে দিঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, হামিদপুরের খামারপাড়ায় একটি বাড়ি থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কজনক। নিহত যুবক ও শিশুর পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, হত্যা না আত্মহত্যা জানতে ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি