সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অতি লোভে ব্যবসায়ীদের মজুত করা পেঁয়াজ এখন প্রতিদিন ফেলা হচ্ছে ডাস্টবিনে


অতি লোভে ব্যবসায়ীদের মজুত করা পেঁয়াজ এখন প্রতিদিন ফেলা হচ্ছে ডাস্টবিনে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে প্রায় এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে নষ্ট পেঁয়াজ ফেলে দেওয়া হচ্ছে। ডাস্টবিন ও রাস্তায় ফেলা এই পেঁয়াজ অপসারণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত গাড়ি।

দুসপ্তাহ আগেও দেশে পেঁয়াজের বাজার ছিল অস্থির। দাম ওঠে কেজিপ্রতি ৬০-৭০ টাকা। ২৫-৩০ টাকার পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি হওয়ার নেপথ্যে মজুতদার সিন্ডিকেটের কারসাজির পাশাপাশি ভারতীয় বাজারে দাম বৃদ্ধিকেও দায়ী করা হয়। চড়া মূল্যে বিক্রির আশায় অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করেছিলেন বলে অভিযোগ ওঠে। ভারতে দাম কমে যাওয়া, ভারত ও মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হওয়ায় চাহিদার চেয়ে মজুত বেড়ে যায় পেঁয়াজের। বিক্রি না হওয়ায় পচনশীল এ পণ্যটি আড়তে পচতে শুরু করে। খাতুনগঞ্জের প্রধান পেঁয়াজের বাজার হিসাবে খ্যাত হামিদুল্লাহ মিয়া বাজারে পেঁয়াজের দুর্গন্ধের জন্য হাঁটা দুষ্কর হয়ে পড়ে।

হামিদুল্লাহ মিয়া বাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ ইদ্রিচ বলেন, ‘সংকট সামাল দিতেই ব্যবসায়ীরা মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করেন। ভারত থেকেও পেঁয়াজ এসেছে। কিন্তু দেখা গেছে, মিয়ানমার থেকে নৌপথে আসা পেঁয়াজের প্রায় অর্ধেকই পচা ও নষ্ট। পানিতে ভিজে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়। কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় নয়; বরং মিয়ানমার নষ্ট পেঁয়াজ গছিয়ে দেওয়ার কারণে আমদানিকারকদের অনেকেই বিপুল লোকসানের মুখে পড়েছেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি