স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ নভেম্বর বিকালে দেবিদ্বার উপজেলার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী’দ্বয় হলেন কুমিল্লা সদরের কাপ্তান বাজার গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন বাপ্পি (২৫)ও চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ গ্রামের আকতার হোসেনের ছেলে মানিক (১৯)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


















































