রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিমানে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২১

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ডলি আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ডলি আক্তার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী। তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন কাসেম মিয়া জানান, ছয় বছর আগে মুরাদপুর গ্রামের প্রবাসী আবু তাহেরের সঙ্গে ডলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল ডলির। এসব বিষয়ে স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল সন্ধ্যার পর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ডলি। এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তার লাশ আড়ার সঙ্গে ঝুলতে দেখে থানায় খবর পাঠান।পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামঘেটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ডলি আক্তার আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি