সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাউন্সিলর সোহেল হত্যাকান্ডে ব্যবহারকৃত আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২১


স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় ব্যবহার করা দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামীর কাছে থাকা একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভালবার, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী শাখাওয়াত হোসেন জুয়েল কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামের মজুমদারবাড়ির বাসিন্দা।

মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ।

তিনি জানান, কাউন্সিলর সোহেল হত্যাকান্ডের প্রধান আসামী শাহ আলম ঘটনার পরদিন ২৩ নভেম্বর নাঙ্গলকোট গান্দাচি গ্রামে শাখাওয়াত হোসেন জুয়েলের বাড়ীতে রাত যাপন করে। এ সময় শাহ আলম অস্ত্রগুলো জুয়েলের কাছে রেখে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি