শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরব রিয়াদে এইচএসসি পরীক্ষা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০২১

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ঃ

সুন্দর পরিবেশে বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে (বাংলা কারিকুলাম) এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

সর্বমোট ৩৩ জন শিক্ষার্থী এ বছর রিয়াদ বাংলাদেশ ইনটারন্যাশনাল স্কুল (বাংলা কারিকুলাম) এ পরীক্ষায় অংশ নিচ্ছেন । যার মধ্যে ছাত্র ৯ জন ও ছাত্রী ২৪ জন।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনস্যূলার) রাকিব উল্লাহ সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম পরীক্ষার দায়িত্ব পালন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি