ডেস্ক রিপোর্ট:
নিজের জন্মস্থান ম্ম্বুাইতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন এজাজ প্যাটেল । প্রথম দিন ভারতের যে চারটি উইকেটের পতন ঘটেছিল তার সবকটি নিয়েছিলেন তিনি। এরপর আজ দ্বিতীয় দিনে তুলে নিলেন ভারতের বাকি ছয় উইকেট। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
ভারত অলআউট হয়েছে ৩২৫ রানে। ৪৭ দশমিক ৫ ওভারে ১১৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছে আজাজ।

























































