সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০২১

মো. জামাল উদ্দিন দুলালঃ

স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনীপেশার মানুষ।

বৃহস্পতিবার প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে দেবিদ্বার উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে শহীদ মিনার, বঙ্গবন্ধু মুর‌্যালে, মুক্তিযোদ্ধা চত্বরে ও গনকবরে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, দেবিদ্বার প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পন শেষে দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্কুল ও কলেজ’র শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও প্যারেড অংশ নেয়।

দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদার এর সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রিয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুস সামাদ, উপজেলা যুগ্ন-সাধারণ সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান ভূঞা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ কে এম সফিকুল আলম ভিপি কামাল, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি আবদুল মান্নান মোল্লা,সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে প্যারেড মাঠে কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ ছাত্র/ছাত্রীসহ বিশিষ্ট্যজন, চেয়ারম্যানবৃন্দ, স্কুল কলেজ মাদরাসা ছাত্র/ছাত্রীদের মধ্যে রচনা, প্যারেড ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি