বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


জেদ্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২১

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব :

শতবর্ষে জাতির পিতা, সুবর্নে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা- এই স্লোগান কে সামনে রেখে ১৮ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় জেদ্দা কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ১৯ ডিসেম্বর জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সেবা প্রদান করা হবে । তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, নিয়েছেন বিশেষ পদক্ষেপ। দেশের উন্নয়নে প্রবাসীদের সন্মানের সাথে কাজ করতে হবে, যাতে করে প্রবাসের মাটিতে দেশের সম্মান বজায় সেদিকে খেয়াল রেখেই কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (স্থানীয়) কার্যালয় প্রধান মোহাম্মদ আজিজুর রহমান, স্রম কাউন্সেলর মোঃ আমিনুল ইসলাম সহ কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি