শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল পেলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল ২০২১ পেয়েছেন নাটোরের যুগান্তর প্রতিনিধি মো. মঞ্জুরুল আলম মাসুম।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সম্মেলন কক্ষে প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রধান অতিথি থেকে এ সম্মাননা তুলে দেন।

সাংবাদিক মাসুম দৈনিক যুগান্তরের নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের গুণী শিক্ষক ও সাংবাদিকদের সংবর্ধণা দেওয়া হয়। সংবর্ধিতদের উত্তরীয় পরিয়ে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মো. আবু তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের জীবনের বিভিন্ন বিষয়ে স্মৃতি চারন করেন তার সন্তান সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মারগুব মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর হীরা সোবাহান, শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক ও নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্যোক্তা আর কে রিপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মঞ্জুর হোসেন ঈসা ও একেএম বদরুদ্দোজা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি